রাজশাহীতে সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

রাজশাহী সিটি কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীতে সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
রাজশাহীতে সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ |নয়া দিগন্ত

রাজশাহী সিটি কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।

রোববার (২১ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি গঠিত নতুন কমিটিকে ঘিরে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, কমিটিতে অন্তর্ভুক্ত অনেককে সাধারণ শিক্ষার্থীরা চেনেন না এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাদের কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না।

তারা অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে অছাত্র, মাদক কারবারে জড়িত, ইভটিজিংয়ে অভিযুক্ত ব্যক্তি ও বিতর্কিত টিকটক ব্যক্তিত্বকে স্থান দেয়া হয়েছে। এ কারণে বক্তারা নবগঠিত কমিটির সদস্যদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং কলেজ ক্যাম্পাসে তাদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানান।

সমাবেশ থেকে মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের কাছে নবগঠিত কমিটির গঠন প্রক্রিয়ার বিষয়ে তদন্তের দাবি জানানো হয়। একই সাথে আন্দোলন-সংগ্রামে জেল-জুলুম সহ্য করা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তারা।

বক্তারা আরো বলেন, নবগঠিত কমিটির নেতাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে মাঠে থেকে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। অন্যথায় তাদের পদত্যাগ করা উচিত।

সমাবেশে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, যুগ্ম আহ্বায়ক তাফাকুল ইসলাম সৈকত, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন ও ১১ নম্বর ওয়ার্ড সভাপতি আন নাফি খান মনসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।