জীবননগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সকালে হাফসা বাড়ির পশ্চিম পাশে আতিয়ার মণ্ডলের পুকুর সংলগ্ন স্থানে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পুকুরে ডুবে শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে ডুবে হাফসা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফসা ওই গ্রামের মাঝপাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

পরিবারিক সূত্রে জানা গেছে, সকালে হাফসা বাড়ির পশ্চিম পাশে আতিয়ার মণ্ডলের পুকুর সংলগ্ন স্থানে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তার বাবা বাজার থেকে বাড়ি ফিরে তাকে না দেখতে পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই পুকুর থেকে হাফসার লাশ ভেসে উঠে। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, কাদা মাটি দিয়ে খেলা করার সময় হাফসা পুকুরের পানিতে পড়ে যায়। এই সময় আশপাশের লোকজন না থাকায় বিষয়টি কারোর নজরে আসেনি। বেশ কিছুক্ষণ পরে লাশটি ভেসে ওঠে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান সেখ বলেন, ‘ধান্যখোলা গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ শুনে আমরা সেখানে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’