ভারতে মসজিদ ভাঙচুর, মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে গফরগাঁওয়ে প্রতিবাদ সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘ভারতে মসজিদ ভাঙচুর, মুসলিমদের ঘরবাড়ি ধ্বংস এবং নিরপরাধ মুসলমানদের ওপর বর্বরোচিত জুলুম-নির্যাতনের’ প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
ভারতে মসজিদ ভাঙচুর, মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে গফরগাঁওয়ে প্রতিবাদ সভা
ভারতে মসজিদ ভাঙচুর, মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে গফরগাঁওয়ে প্রতিবাদ সভা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘ভারতে মসজিদ ভাঙচুর, মুসলিমদের ঘরবাড়ি ধ্বংস এবং নিরপরাধ মুসলমানদের ওপর বর্বরোচিত জুলুম-নির্যাতনের’ প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বিকাল ৪টায় গফরগাঁও উলামা সমিতির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ নূরুল ইসলাম।

মাওলানা মাসউদুর রহমান উসমানী ও মাওলানা উবাইদুল্লাহ উদয়পুরীর যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন আসাদী, মাওলানা হাদিউল ইসলাম, মাওলানা মাহাদী হাসান, মুফতি নজরুল ইসলাম ফারুকী, মুফতি জহিরুল ইসলাম উসমানী, মাওলানা ইসলাম উদ্দিন, মুফতি মুইনুদ্দিন আল হাবিব, মাওলানা হাবিবুর রহমান (রসুলপুরী) ও মাওলানা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

বক্তারা বলেন, ভারতের পশ্চিম বঙ্গে মুসলিম নিধন শুরু হয়েছে। মুসলমানদের মসজিদ, দোকান-পাট, বাড়ি-ঘর ভাঙচুর করছে উগ্রবাদী বিজেপির সদস্যরা। ঘর-বাড়ি হারা মুসলিমরা রাস্তা ঘাটে আশ্রয় নিচ্ছে।

পশ্চিম বঙ্গের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে এ বর্বরতা বন্ধের আহ্বান জানান।

সমাবেশ শেষে স্টেশন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে উলামা সমিতির নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।