ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আওতায় বাছাইকৃত কৃষক ও বিভিন্ন ফসলওয়ারী শ্রেনীভুক্ত চাষিদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত |নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আওতায় বাছাইকৃত কৃষক ও বিভিন্ন ফসলওয়ারী শ্রেনীভুক্ত চাষিদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে বুধবার (২৯ এপ্রিল) সকালে বাংলাদেশ ডাল গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক।

ঈশ্বরদী উপজেলা কৃষিবিভাগের আয়োজনে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন। এতে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম

কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক নুরে আলম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রহল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত কংগ্রেস অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, উপজেলা সমবায় অফিসার আকন্দ রাব্বেউল্লাহ মানিক, সহকারী কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, আব্দুল আলিম প্রমুখ। এ সময় শতাধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।