স্বামীর ভ্যানে বাবার বাড়ি যাওয়া পথে গৃহবধূ নিহত

নিহত রেবেকা নন্দীগ্রামের ডেরাল গ্রামের রিপন আলীর স্ত্রী ও সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামের হান্নান আলীর মেয়ে।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

নাটোরের সিংড়ায় স্বামীর ব্যাটারিচালিত ভ্যানে চড়ে বাবার বাড়িতে যাওয়ার পথে ট্রাক চাপায় রেবেকা খাতুন সুলতানা ওরফে লেবু (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেবেকা নন্দীগ্রামের ডেরাল গ্রামের রিপন আলীর স্ত্রী ও সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামের হান্নান আলীর মেয়ে।

জানা গেছে, রেবেকো ডেরাল গ্রাম থেকে স্বামীর ব্যাটারিচালিত ভ্যানে বাবার বাড়ি যাওয়ার পথে মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বগুড়াগামী একটি অজ্ঞাতপরিচয় ট্রাক চাপায় নিহত হন। এ সময় ভ্যানচালক স্বামী রিপনও আহত হন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।