ত্রিশাল যাওয়ার পথে ভালুকায় নেতা-কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মী সড়কের দুই ধারে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
প্রাধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন
প্রাধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন |নয়া দিগন্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশাল যাওয়ার পথে ভালুকায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় তিনি গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মী সড়কের দুই ধারে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে এবং শুভেচ্ছা বিনিময় করতে পেরে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।