রাজাপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক কারবারির কারাদণ্ড

অভিযানে উপজেলার কানুদাসকাঠি গ্রামের মরহুম সামছু সরদারের ছেলে কালাম সরদারকে ছয় মাস এবং তার দুই স্ত্রী রুপিয়া বেগম ও শিউলি বেগমকে তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়।

Location :

Rajapur
কারাদণ্ডপ্রাপ্ত তিন মাদক কারবারি
কারাদণ্ডপ্রাপ্ত তিন মাদক কারবারি |নয়া দিগন্ত

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুরে ইয়াবা ও মাদক সেবনের বিপুল পরিমাণ উপকরণসহ গ্রেফতার তিন মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় হয়।

গ্রেফতার আসামিদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উপজেলার কানুদাসকাঠি গ্রামের মরহুম সামছু সরদারের ছেলে কালাম সরদারকে ছয় মাস এবং তার দুই স্ত্রী রুপিয়া বেগম ও শিউলি বেগমকে তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কানুদাসকাঠি গ্রামের কালাম সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ মাদক সেবন ও কারবারের বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এ দণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে রক্ষা করতে এ ধরনের কঠোর আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের রোববার ঝালকাঠি করাগারে পাঠানো হয়েছে।