হাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
হাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০
হাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০ |নয়া দিগন্ত

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ রোববার বিকেলে আভ্যন্তরীণ কোন্দল ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। উত্তেজনা শেষ মুহূর্তে বিকেলে শহীদ জিয়াউর রহমান হল এবং আবরার ফাহাদ হলের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে অংশ নেয় দুই হলের অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাসে ইটপাটকেলের ছোড়াছুড়ি হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকে।

ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় হাবিপ্রবি’র ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।