ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

পৌর শহরের ঘাটান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার করা হয়।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
গ্রেফতার ডাকাতরা
গ্রেফতার ডাকাতরা |নয়া দিগন্ত

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) মধ্যরাতে পৌর শহরের ঘাটান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের গোলাম হোসেন ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি উপজেলার শ্যামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম এবং একই গ্রামের আ: আজিজের ছেলে মাসুদ।

ভূঞাপর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, পৌর শহরের ঘাটান্দি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় রবিউল, মনির, শাহআলম ও মাসুসকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠান হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।