ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হলেন টাঙ্গাইলের শরীফা হক

সরকারি সেবা এমন হতে হবে যেন মানুষ মনে করে রাষ্ট্র তার পাশেই আছে।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
টাঙ্গাইলের ডিসি শরীফা হক
টাঙ্গাইলের ডিসি শরীফা হক |নয়া দিগন্ত

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের ডিসি শরীফা হক। ঢাকা বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর বিভাগীয় বাছাই কমিটির সদস্য সচিব মো: আবদুল আজিজ কর্তৃক স্বাক্ষরিত এক সরকারি পত্রে সম্প্রতি এ ঘোষণা দেয়া হয়।

টাঙ্গাইলে যোগদানের পর থেকেই সততা, দক্ষতা ও মানবিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা শরীফা হক। টাঙ্গাইলের ইতিহাসে তিনি দ্বিতীয় নারী জেলা প্রশাসক।

টাঙ্গাইলে যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রেখে চলেছেন। শিশুদের প্রতি তার আন্তরিকতা আর শিক্ষার মানোন্নয়নে নেয়া তার উদ্যোগগুলো ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

শরীফা হক মনে করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তার মতে, সরকারি সেবা এমন হতে হবে যেন মানুষ মনে করে রাষ্ট্র তার পাশেই আছে।