ভোলায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটপাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bhola

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মো. মাইনুদ্দিন (৩২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটপাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে।

নিহতের চাচাতো ভাই মনির হোসেন অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মাইনুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নেয় প্রতিবেশী ফয়েজউল্লাহ ও তার ছেলে হেলাল, বেলাল এবং তানজিল। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

তার ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নেছারউল্লাহ বলেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য এটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।