পটুয়াখালীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুর সদর হাসপাতালে ডা: নাসির ইসলামের ওপর হামলাকারীদের বিচার ও অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

Location :

Patuakhali
পটুয়াখালীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পটুয়াখালীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন |নয়া দিগন্ত

শরীয়তপুর সদর হাসপাতালে ডা: নাসির ইসলামের ওপর হামলাকারীদের বিচার ও অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে পটুয়াখালীতে মেডিক্যাল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, শিক্ষার্থী, নার্স কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ডা: জিয়াউল হাসান শরীফের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখে পটুয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: প্রফেসর মনিরুজ্জামান শাহিন, উপাধ্যক্ষ ডা: এফ এম আতিকুর রহমান আতিক, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: দিলরুবা ইয়াসমিন লিজা, ডা: জান্নাতুল ফেরদৌস রোদেশী, ডা: নাবলা সিদ্দিকা, ডা: ফয়সাল হোসেন, ডা: আবুবকর সিদ্দিক প্রমুখ।

বক্তারা বলেন, আমরা চিকিৎসকরা যথাযথভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। হাসপাতালের চিকিৎসা সরঞ্জামদি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। যার কারণে ডাক্তারদের চিকিৎসা সেবা দিতে মারাত্মভাবে বিঘ্ন সৃষ্টি হয়। হাসপাতালে আইসিসিইউ, সিসিইউসহ মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট নেই।

চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠ, নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে সংশিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান বক্তারা।

এছাড়া ডা: নাসিরের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করে নিন্দা এবং হামলার সাথে জড়িতদের বিচার দাবি করেন তারা।