বরিশালে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর

নাগরিক প্রতিনিধিরা নগরীকে পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা
বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা |ছবি : নয়া দিগন্ত

বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং পরিকল্পিত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার।

মঙ্গলবার (১২ মে) দুপুর দেড়টার দিকে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং প্রশাসনের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উম্মুক্ত আলোচনা করেন।

সভায় বরিশাল নগরীর বর্জ্য অপসারণের বর্তমান চ্যালেঞ্জ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নাগরিক প্রতিনিধিরা নগরীকে পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, শেরে ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনির, সিভিল সার্জন ডা: এস এম মনজুর-এ-এলাহী, স্বাস্থ্যের বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হাকিম, বিসিসি পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা মো: ইউসুফ আলী, মাহবুব আলম, সাবেক কাউন্সিলর শাহ আমিনুল ইসলাম আমিন, বরিশাল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ সাংবাদিক, ব্যবসায়ী সমাজের বিভিন্ন স্তরের নেতারা।