চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টে দুই মাদকসেবীর ২ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড ও উভয়কে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
দামুড়হুদা থানা, চুয়াডাঙ্গা
দামুড়হুদা থানা, চুয়াডাঙ্গা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড ও উভয়কে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে দামুড়হুদা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।

দামুড়হুদা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোবাইল কোর্টে উপজেলার লক্ষীপুর গ্রামের কমল ফকির এবং গোপালপুর গ্রামের রবিন ইসলামকে মাদকদ্রব্য সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। পরে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ এর ৩৬(১) ধারা, ২১ নম্বর ক্রমিক অনুযায়ী তাদের প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় দামুড়হুদা থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।