মাদারীপুরের কালকিনিতে দুই কেজি গাঁজাসহ উপজেলার রায়পুর ভাটবালি এলাকার মো: সাইমুন ইসলাম (২০), মো: সাঈদ সরদার (২১) ও স্নানঘাটা এলাকার পারভেজ তালুকদার (৩০) নামে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকালে কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়।
এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার রায়পুর ভাটবালি ও স্নানঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল বিশেষ অভিযানে আটক করে তিন জনকে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার রায় জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।



