কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদের বাস্তবায়ন, শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলার দ্রুত বিচারসহ চার দফা দাবিতে গণমিছিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) সকাল দশটায় কলাপাড়া পৌর শহরে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশে মিলিতি হয়। সামবেশে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমির মো: আবদুল কাইউম।
মিছিলে উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।



