কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

উপজেলার হক্কোননুর দরবার শরীফে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
পুরস্কার বিতরণ
পুরস্কার বিতরণ |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় শৌলজালিয়া হক্কোননূর দরবার শরীফের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হক্কোননুর দরবার শরীফে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন হক্কোননুর দরবার শরীফের গদ্দিনশীন পীর আলহাজ্ব মঞ্জিল মোর্শেদ। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মকবুল হোসেন ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক এডিটর সাংবাদিক কায়কোবাদ মিলন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আখতার নিজাম মীরবহর প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতারাসহ দরবার শরীফের ভক্তরা।