লক্ষ্মীপুরে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও কার্তুজসহ যুবক আটক

জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মহিন উদ্দিনকে আটক করে। এ সময় মহিনের বসতঘর থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
অস্ত্রসহ আটক মহিন উদ্দিন
অস্ত্রসহ আটক মহিন উদ্দিন |নয়া দিগন্ত

‎লক্ষ্মীপুরে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড কার্তুজসহ মহিন উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ‎মহিন ওই এলাকার গোলাম রহমান হাজী বাড়ির ড. জাহাঙ্গীর আলম ওরফে খোকনের ছেলে।

‎জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মহিন উদ্দিনকে আটক করে। এ সময় মহিনের বসতঘর থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড কার্তুজ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ‎আটক মহিন উদ্দিনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।