চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
নিজ গ্রামের ঈদগাহে পঁয়তাল্লিশ বছর ধরে ঈদের নামাজের ইমামতি করছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগা মাঠে তিনি ইমামতি করেন।
তার গ্রামের বাড়ি আড়ুয়াবর্নী চরপাড়া গ্রামে।
নামাজ ও খুতবা পাঠ শেষে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেন, ‘আমাদের মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কোরবানি। ত্যাগের মহিমায় আমরা মানুষের পাশে দাঁড়াব ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব।’
পরে মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের সব মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এসময় নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড চিতলমারী উপজেলা শাখার সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবর রহমান ও চিতলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক।



