বিএমডিএ’র চেয়ারম্যান হলেন হাসান জাফির তুহিন

যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
নব্য বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন
নব্য বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন |নয়া দিগন্ত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। তাকে এক বছরের জন্য চেয়ারম্যান পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো: গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা-১৩ (২) অনুযায়ী হাসান জাফির তুহিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এই শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

কৃষিবিদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।