লক্ষ্মীছড়ির ১২ ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে একের পর এক গাড়ি ছেড়ে যায় গন্তব্যে। এর আগে, গত সোমবার দুর্গম দু’টি ভোটকেন্দ্র হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি)

Location :

Lakshmichhari
নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে
নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে |নয়া দিগন্ত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির ১২টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে একের পর এক গাড়ি ছেড়ে যায় গন্তব্যে। এর আগে, গত সোমবার দুর্গম দু’টি ভোটকেন্দ্র লক্ষ্মীছড়ি ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এবং বর্মাছড়ি ইউনিয়নের ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

এদিকে নির্বাচনী কাজে দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি ও পুলিশ সদস্যদের সাথে এক ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রিজাইডিং অফিসার ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ, মানিকছড়ি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার অসিম শাহা, লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আলতাফ হোসেন প্রমুখ।

এ সময় মোহাম্মদ কাউছার হামিদ বলেন, ‘লক্ষ্মীছড়ির দুর্গম দু’টি ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে হেলিকপ্টারে। এছাড়া অন্য কেন্দ্রগুলোতে বুধবার দুপুরের পর থেকেই ব্যালট বক্স, পেপার, যাবতীয় সরঞ্জামসহ প্রিজাইডিং অফিসারদের পাঠানো হয়েছে। সন্ধ্যার মধ্যেই সব ভোটকেন্দ্রে সংশ্লিষ্টরা পৌঁছে যাবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার ও চারজন পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী কাজে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও বিজিবির তিনটি টিম ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানা গেছে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানান ইউএনও।