সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান ও সেক্রেটারি মেহেদী হাসান দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
মাদরাসা শাখার এই দুই নেতার জিপিএ-৫ পাওয়ার বিষয়টি সকলের কাছে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে।
জানা যায়, চৌহালী উপজেলায় এ বছর দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে মাত্র দুইজন। দুইজনই এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদরাসার ছাত্র ও শিবিরের অত্র মাদরাসা শাখার সভাপতি ও সেক্রেটারি।
সোমবার এ বছরের এসএসসি, দাখিল ও সমমানের ফলাফল প্রকাশ হয়। চৌহালী উপজেলার মাদরাসাগুলোর ফলাফলে এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদরাসা শীর্ষে।
এনায়েতপুর থানা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা ও সেক্রেটারি আহমেদ সাদ জানান, ফলাফল প্রকাশের পরই শুকরিয়া আদায় ও তাৎক্ষণিকভাবে আমাদের মাদরাসা শাখার সভাপতি ও সেক্রেটারিসহ কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়েছে।
এছাড়া এনায়েতপুর থানা শাখা এলাকার সকল প্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত সহ কৃতি শিক্ষার্থীদের শিবিরের পক্ষ থেকে দ্রুত আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হবে।


