শৈলকুপায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

উপজেলার মাধবপুর গ্রামের বিএনপির সমর্থক শের আলী মাতব্বরের সাথে একই গ্রামের মশিউর রহমান মাতুব্বরের দীর্ঘদিন ধরে সামাজিকভাবে বিরোধ চলে আসছিল।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
সংঘর্ষে একজন নিহত
সংঘর্ষে একজন নিহত |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দু’ পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার মাধবপুর গ্রামের বিএনপির সমর্থক শের আলী মাতব্বরের সাথে একই গ্রামের মশিউর রহমান মাতুব্বরের দীর্ঘদিন ধরে সামাজিকভাবে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে আজ (বৃহস্পতিবার) সকালে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে মোহন শেখ নামে একজন নিহত ও উভয় পক্ষের ১৫ জন আহত হয়। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এর মধ্যে আব্বাস নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হলে দায়িত্বরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মাতুব্বর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।