বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে

বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টো পথে হাঁটছে। এ সরকারের অনেক সফলতা থাকতে পারে, কিন্তু সরকার যদি ভুল পথে চলে, তাহলে সেই সফলতাও টেকসই হবে না। সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে, একথা তারেক রহমানকে বুঝতে হবে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী
বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টো পথে হাঁটছে। এ সরকারের অনেক সফলতা থাকতে পারে, কিন্তু সরকার যদি ভুল পথে চলে, তাহলে সেই সফলতাও টেকসই হবে না। সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে, একথা তারেক রহমানকে বুঝতে হবে।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় বড়লেখা পৌর শহরস্থ জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনি যদি রেলগাড়ি ভুল পথে চালাতে শুরু করেন, তাহলে কি তা চলবে? চলবে না। কারণ শুরুটাই ভুল পথে হয়েছে। এ সরকারের প্রথম পথ ছিল সংস্কারের পথ, কিন্তু সরকার সেই পথ থেকে সরে অন্য পথে গেছে। ফলে সরকার যা-ই করবে, তা ভুল হিসেবেই বিবেচিত হবে।

তিনি বলেন, সরকার যদি আবার সংস্কারের পক্ষে ফিরে আসে, আমরা তা স্বাগত জানাব। আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবেই, এ কথা আমি বড়লেখায় বলে গেলাম। আমরা ১১ দল এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিকভাবে এ প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। গণভোটে ৭৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জনগণের রায়ের বিরুদ্ধে কোনো সরকার যেতে পারে না।

পাটওয়ারী বলেন, সালাউদ্দিন ভাই যতই লাফালাফি করুন, তাতে লাভ হবে না। বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হবে।

এসময় বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, জামায়াত নেতা ফয়ছল আহমদ, এনসিপি নেতা প্রীতম দাস প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে বড়লেখা পৌরশহরে পৌঁছালে হাজারো মানুষ নাসীরুদ্দীন পাটওয়ারীকে স্বাগত জানান। খোলা জিপে চড়ে হাত নেড়ে তিনি বড়লেখাবাসীর অভিনন্দনের জবাব দেন।