চৌগাছায় পানিতে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

শিশু মেহেজাবিন মুত্তুবা (৭) ও তার ভাই আলামিন হোসেন (১০) একসাথে বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের বলিদার বাওড়ে গোসল করতে যায়। এ সময় মেহেজাবিন পানিতে পড়ে যায়।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
পানিতে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
পানিতে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু |প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় পানিতে ডুবে মেহেজাবিন মুত্তুবা (৭) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেজাবিন মুত্তুবা জামিরা গ্রামের আজিজুর রহমানের মেয়ে এবং জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা ও নিহতের নানী নাসিমা বেগম জানান, শিশু মেহেজাবিন মুত্তুবা (৭) ও তার ভাই আলামিন হোসেন (১০) একসাথে বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের বলিদার বাওড়ে গোসল করতে যায়। এ সময় মেহেজাবিন পানিতে পড়ে যায়। পরে আলামিন বাড়িতে ফিরে এসে বোনের পানিতে পড়ে যাওয়ার কথা জানায়। এদিকে সাঁতার না জানায় শিশু মেহেজাবিন বাওড়ের পানিতে ডুবে নিখোঁজ হয়।

পরে স্থানীয় লোকজনদের সহযোগিতায় বাওড় থেকে শিশু মুত্তুবার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।