পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

বুধবার বিকেলে আদালত থেকে কাজ শেষ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি মাড়েয়ার উদ্দেশে যাচ্ছিলেন সোলায়মান হক। পথিমধ্যে আহমদনগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়।

নয়া দিগন্ত অনলাইন
সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত
সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত |প্রতীকী ছবি

পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সদারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় জজ কোর্টের আইনজীবী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আদালত থেকে কাজ শেষ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি মাড়েয়ার উদ্দেশে যাচ্ছিলেন সোলায়মান হক। পথিমধ্যে আহমদনগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। বাসস