অভিযান চালিয়ে বাখরাবাদের ১৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অভিযানকালে ১৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ছয়জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে
অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে |নয়া দিগন্ত

অভিযান চালিয়ে কুমিল্লার বাখরাবাদের ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিজিডিসিএল কুমিল্লার অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গৌতমপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (১৮ মে) দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) মো: শফিকুল হক উপস্থিত ছিলেন।

বিজিডিসিএলের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযানকালে ১৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ছয়জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ১৮টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার কর্তন করা হয়। এ সময় ২০ মিটার এমএস পাইপ অপসারণ ও দু’টি রেগুলেটার জব্দ করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা মো: শফিকুল হক জানান, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিজিডিসিএল-এর অবৈধ সংযোগ বিরোধী অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে।