এনায়েতপুর থেকে নিখোঁজ ১ মাস পর দুই শিশু উদ্ধার, বিস্ময়কর রহস্য উদ্ঘাটন

সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে নিখোঁজ দুই স্কুলছাত্রকে দীর্ঘ এক মাস পর হবিগঞ্জের হরশপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করেছে পুলিশ।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Chauhali
এনায়েতপুর থেকে নিখোঁজ ১ মাস পর দুই শিশু উদ্ধার, বিস্ময়কর রহস্য উদ্ঘাটন
এনায়েতপুর থেকে নিখোঁজ ১ মাস পর দুই শিশু উদ্ধার, বিস্ময়কর রহস্য উদ্ঘাটন |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে নিখোঁজ দুই স্কুলছাত্রকে দীর্ঘ এক মাস পর হবিগঞ্জের হরশপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃতরা হলো—খুকনী রহমতখোলা গ্রামের শামীম হোসেন মোল্লার ছেলে ও খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ (১০) এবং পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার দৌলতপুর নতুনপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে আফসার আলী (১১)।

মঙ্গলবার বিকেলে এনায়েতপুর থানা-পুলিশ এ নিয়ে সংবাদ সম্মেলন করে নিখোঁজ শিশুদের উদ্ধারের চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করে।

এ সময় সিরাজগঞ্জের কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ও এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত ১১ জুন ৫০ টাকা নিয়ে বের হয়ে দুই বন্ধু সিরাজগঞ্জের সয়দাবাদ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এরপর যাত্রীদের ব্যাগ টানার কাজ করে তিন দিন পর আবার ট্রেনে হবিগঞ্জের হরশপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। অনেক চেষ্টার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এনায়েতপুর থানা-পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে উদ্ধার করে। পরে আদালতের মাধ্যমে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।