মতলবে মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৬

রাতে মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযানে অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

Location :

Chandpur
চাঁদপুরের ম্যাপ
চাঁদপুরের ম্যাপ |নয়া দিগন্ত

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক দিনের অভিযানে মাদক মামলার আসামিসহ বিভিন্ন মামলায় ছয় আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) রাতে মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযানে অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে নিয়মিত মামলায় তিনজন, ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন ও মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১০টি মাদক মামলার আসামি বায়ান্ন ভিসা রাসেলসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন মো: বোরহান (২৭), মো: বাইজিদ (৩০), মো: ফাহিম হাওলাদার (১৭) এবং উপজেলার মধ্য পিংড়া গ্রামের বকাউল বাড়ির জসিম উদ্দিনের ছেলে শহিদ (২৮)।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযানে গ্রেফতারকৃত ১০টি মাদক মামলার আসামি ‘বায়ান্ন ভিসা রাসেলসহ মোট দুইজন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা ও নিয়মিত মামলায় তিনজন, মাদক মামলায় একজনসহ মোট ছয়জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।