সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে আবুল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারকাটিলা সংলগ্ন জাদু কাটার নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
হাসান উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের মরহুম জহুর আলীর ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাতে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন করতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি রাতে বাড়ি না ফিরলে পরিবারের পক্ষ হতে অনেক খোঁজাখুজি করে পাওয়া যায়নি। পরে আজ সকাল সাড়ে ৬টার দিকে জাদুকাটা নদীর পাড় থেকে পরিবার লোকজন তার লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।



