চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক নিযুক্ত হওয়ায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, প্রেসক্লাব সদস্য আবুল হাসেম, এম এম আলাউদ্দিন, মিজানুর রহমান মিজান, মফিজুর রহমান জোয়ার্দ্দার, জাসাস সম্পাদক সেলিমুল হাবিব, আইনজীবী শাহজাহান মুকুল, আহসান আলী, সেলিম উদ্দিন খান, ক্লাব সদস্য বিপুল আশরাফ, রাজীব হাসান কচি, আজাদ মালিতা, সরদার আল আমিন ও অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক ও সুধীরা উপস্থিত ছিলেন।



