দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুর জেলা জামায়াতের শিক্ষাশিবিরে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
দিনাজপুর জেলা জামায়াতের শিক্ষাশিবিরে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফক্বিহ মাওলানা আব্দুল হাকিম, মো: আনোয়ারুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, মাওলানা সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, অধ্যাপক আ স ম ইব্রাহিম, আনোয়ার হোসেন, দিনাজপুর শহর আমির মাওলানা সিরাজুস সালেহীন, জেলা ইউনিট সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, অ্যাডভোকেট মাইনুল আলম, প্রভাষক মাওলানা মাছুম তারিফ, মাওলানা এহসানুল হক প্রমুখ।

প্রধান অতিথি মতিউর রহমান আকন্দ বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদ মোকাবেলা করতে ইসলামের কোনো বিকল্প নেই। এ জন্য আমাদেরকে জনগণ ও আন্তর্জাতিক সম্পর্ক বাড়াতে হবে। গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা এই ৩টি বিষয়ের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বিচার বিভাগের প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদেরকে এগিয়ে যেতে হলে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে সামাজিক কাজের গতি বাড়াতে হবে। পাশাপাশি জামায়াত কর্মীদেরকে উন্নত আমলের অধিকারী হতে হবে ও মানুষের আস্থা অর্জন করতে হবে।