ইসলামী ছাত্রশিবির দিনাজপুর সরকারি কলেজের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো: ইব্রাহিম ও ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো: মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক এবং কার্যকরী পরিষদের সদস্য মো: ইব্রাহীম।
তিনি দ্বীন কায়েমের আন্দোলনে শারীরিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন, সেই সাথে খেলার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহের নামকরণ করা হয় জুলাই শহীদদের নামে।



