মুন্সীগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক

মুন্সীগঞ্জ সদর উপজেলার সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক
মুন্সীগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলার সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এ সময় মুন্সীগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্ধারিত স্থান, সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান পর্যালোচনা করা হয়।

বহির্বিভাগ ও জরুরি বিভাগে নিয়মিত চিকিৎসাসেবা, প্রসূতি ও শিশু বিভাগে রোগীর চাপ, অনুমোদিত পদের বিপরীতে শূন্যপদসহ বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন জেলা প্রশাসক। সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আহাম্মদ কবীর, সিভিল সার্জন ডা: কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান।

জেলা প্রশাসক রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।

সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের সেবা কার্যক্রম আরো কার্যকর করতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।