যমুনায় নৌকাডুবিতে ২ দিন ধরে শ্রমিক নিখোঁজ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় এক কৃষি শ্রমিক দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Chauhali
যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ শ্রমিক আলী আলম (২৯)
যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ শ্রমিক আলী আলম (২৯) |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় এক কৃষি শ্রমিক দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শ্রমিক আলী আলম (২৯) বেলকুচি উপজেলার বওড়া গ্রামের শমসের মোল্লার ছেলে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর চর থেকে মুরাদপুর যাবার পথে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকের ভাতিজা রাব্বি জানান, গাছচাপরি চরে তামাকের ক্ষেতে দিনমজুরি করতেন আলী আলম। মঙ্গলবার সকালে ছোট নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিলো। স্রোতে নৌকাডুবে গেলে অন্য যাত্রীরা তীরে উঠলেও সে উঠতে পারেনি।

পরে বেলকুচি ফায়ার সার্ভিসের ডুবুবি দল অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। দুদিন ধরে আলি আলম নিখোঁজ রয়েছেন।