হামে আক্রান্ত হয়ে আরো ২২ শিশু কুমেক হাসপাতালে ভর্তি

সোমবার সকাল পর্যন্ত মোট হামে আক্রান্ত হয়ে ২২৭ জন শিশু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১৫০ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল |নয়া দিগন্ত

কুমিল্লায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে শিশু রোগীর চাপ কয়েকগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে আরো ২২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

কুমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা: মিয়া মনজুর আহমেদ জানান, সোমবার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত নতুন ২২ জন শিশু রোগী ভর্তি হয়েছে।

তিনি আরো জানান, সোমবার সকাল পর্যন্ত মোট হামে আক্রান্ত হয়ে ২২৭ জন শিশু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১৫০ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৭৭ জন শিশু রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। এখন পর্যন্ত হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে, আইসিইউ না থাকায় এখন পর্যন্ত এখান থেকে চারজন শিশুকে রেফার্ড করা হয়েছে।