পূর্বধলায় ২১ বস্তা ভারতীয় জিরাসহ যুবক আটক

পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে রোববার ভোররাতে ২১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ছয় শ’ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৭৮ হাজার টাকা।

Location :

Netrokona
ভারতীয় জিরাসহ আটক যুবক
ভারতীয় জিরাসহ আটক যুবক |নয়া দিগন্ত

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে পাচারকালে ছয় শ’ কেজি ভারতীয় জিরাসহ শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (৩ মে) ভোর ৫টার দিকে উপজেলার জারিয়া আনসার ক্যাম্পের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটক শাহিন মিয়া কিশোরগঞ্জ সদর থানার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে রোববার ভোররাতে ২১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ছয় শ’ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৭৮ হাজার টাকা।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এই বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই পণ্যসহ শাহিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হবে।