নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় ১৯৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় রূপগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার একটি দল মাছিমপুর গ্রামের কান্তিকপাড়া এলাকায় শাওন মিয়ার বাসায় অভিযান চালায়।
এ সময় তার বাসা থেকে ১৯৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মো: শাওন মিয়া (২২), মামুন মিয়া (২৮), লিটন মিয়া (২৪) পালিয়ে যায়।
এ ব্যাপারে এসআই নাজিম উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।


