মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে কারাদণ্ড ও জরিমানা

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় পরিচালিত অভিযানে এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। পরে একই আইনের ৩৬(৫) ধারায় তাকে ১০০ টাকা জরিমানা ও ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।