২০ মাস পর খুলল দিনাজপুর জেলা আ'লীগের কার্যালয়

প্রায় ২০ মাস বন্ধ থাকার পর রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা হয়েছে। সকাল ১০টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০-৫০ জন জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ে এসে অবস্থান নেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীরা
দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীরা |নয়া দিগন্ত

প্রায় ২০ মাস বন্ধ থাকার পর রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা হয়েছে। সকাল ১০টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০-৫০ জন জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ে এসে অবস্থান নেন।

এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে দিতে ভগ্নপ্রায় কার্যালয়ে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। তারা জানান, কার্যালয়টি দ্রুত সংস্কার করে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অনেকে।