কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

শনিবার (১৮ এপ্রিল) দুপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পরিবহন মালিক, শ্রমিক ও পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Cumilla
নয়া দিগন্ত

কুষ্টিয়ায় প‌রিবহন মালিক এবং শ্রমিকদের সাথে পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষের ফলপ্রসূ আলোচনা শেষে মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ৩৫ ঘণ্টা পর কুষ্টিয়ার সাথে সকল রুটের বাসচলাচল শুরু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পরিবহন মালিক, শ্রমিক ও পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম জানান, কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ আমাদের দুটি দাবি আংশিক মেনে নেয়ায় যাত্রীদের কথা চিন্তা করে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। ইতোমধ্যে সকল শ্রমিকেরা নিজ নিজ গাড়িতে কাজে যোগ দিয়েছেন। আশাকরি পরবর্তী সময়ে মালিকদের সাথে বৈঠকের মাধ্যমে আমাদের দাবি পূর্ণাঙ্গভাবে পুরণ করতে পারবো।

দুই দফা দাবি পূরন না হওয়ায় কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকেরা শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। শনিবার একই অবস্থায় সকাল থেকে ধর্মঘট বলবৎ থাকে। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল বন্ধ থাকে। এছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-ফরিদপুর-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির সকল বাস বন্ধ ছিল।

শনিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ভ’ত পরিস্থিতিতে মালিক এবং শ্রমিকদের সাথে আলোচনায় বসে পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদের উপস্থিতিতে এসময় উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর, টিআই হাসান আহমেদ, কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সহসভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক কাজী রফিকুর রহমান রফিক, সহকারী সম্পাদক হাজু, কুষ্টিয়া বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মহসিন আলী, কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডাবলু।

সভায় জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ পরিবহন মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে এর সুষ্ঠু সমাধানের আহবান জানান। দীর্ঘ সময় আলোচনা শেষে পরিবহন মালিকেরা শ্রমিকদের দুই দফা দাবির আংশিক পুরনের আশ্বাস দিলে পরিবহন নেতৃবৃন্দ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষনা দেন।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান রফিক জানান, পরিবহনের তিনটি সেক্টরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। পুলিশের কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনা শেষে শ্রমিক নেতৃবৃন্দ তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে দুপুরের পর থেকে বাস চলাচল শুরু করেন। তাদের দাবি আমাদের বিবেচনায় থাকবে।

তিনি পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে উদ্ভুত পরিস্থিতির ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহনে ধন্যবাদ জানান।

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম জানান, আমাদের দুই দফা দাবি আংশিক পূরণ হওয়াতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি আশা করি পরবর্তিতে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা ও সমাধানের সুযোগ আসবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন। শুক্রবার সকাল থেকেই জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রাখে তারা।