কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুলাই শহীদ ইফতি আব্দুল্লাহ ও শহীদ মাহমুদুল হাসান জয়ের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো: রমজান আলী এ সহায়তা দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো: রমজান আলী কুলিয়ারচর উপজেলার উত্তর সালুয়া গ্রামে গিয়ে জুলাই শহীদ ইফতি আব্দুল্লাহর পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। পরে তিনি উপজেলার ফরিদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে শহীদ মাহমুদুল হাসান জয়ের বাড়িতে যান। সেখানে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক কাজি সাইফুল্যা, কুলিয়ারচর শাখার আমির মাওলানা মো: রফিকুর রহমান, সেক্রেটারি মাওলানা মো: মসিউর রহমান, জয়েন সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মেহেদী হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরুল আলম প্রমুখ।



