নীলফামারী রেলস্টেশন আকস্মিক পরিদর্শন করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। এ সময় তিনি ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সাথেকথা বলে রেলসেবার মান ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে তিনি নীলফামারী রেলস্টেশনে পৌঁছান। পরিদর্শনকালে যাত্রী বিশ্রামাগার, প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের কক্ষসহ স্টেশনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
পরে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস নীলফামারী স্টেশনে পৌঁছালে তিনি ট্রেনে উঠে যাত্রীদের সাথেমতবিনিময় করেন। এ সময় যাত্রীরা ট্রেনের সেবার মান, বিভিন্ন সমস্যা ও ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতার বিষয়গুলো তার নজরে আনেন।
যাত্রীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর সংসদ সদস্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমস্যাগুলোর সমাধান এবং সেবার মান উন্নয়নের আশ্বাস দেন।
এ ছাড়া তিনি স্টেশনে অপেক্ষমাণ যাত্রী, শ্রমিক এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথেও কথা বলেন এবং স্টেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
নীলফামারী স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিঠুন রায় বলেন, সংসদ সদস্য আকস্মিকভাবে স্টেশন পরিদর্শনে এসে যাত্রীসেবা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ সময় সংসদ সদস্যের সাথে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নীলফামারী স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মিঠুন রায় জানান নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্য আকস্মিক স্টেশন পরিদর্শনে আসেন। তিনি পরিদর্শন শেষে নীলফামারী স্টেশনের যাত্রী সেবা ও অবকাঠামোর মান উন্নয়নে আশ্বাস প্রদান করেন।



