মেহেরপুরের গাংনী উপজেলায় উন্নয়ন, সম্ভাবনা ও বিদ্যমান সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সাথে সর্বস্তরের মানুষের খোলামেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিক খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। এ সময় গাংনী উপজেলার সার্বিক উন্নয়নচিত্র তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, উপজেলা জামায়াতের আমির ডা. মো: রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা জাহাঙ্গীর আলম, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলম হুসাইন, যুবশক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক মোজাহিদুল ইসলাম, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান বকুল, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী কানন, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দোলা রেজা এবং
সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদসহ প্রমুখ।
এছাড়া সভায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গাংনী উপজেলার কৃষি, স্বাস্থ্য, সাব রেজিস্ট্রার অফিস, জ্বালানি, শিক্ষা ও সাংস্কৃতিক খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং সেগুলোর দ্রুত বাস্তবায়নের দাবি জানান।



