রাজবাড়ীতে সাবমেশিনগান, বিদেশী পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ দুজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
রাজবাড়ীতে সাবমেশিনগান, বিদেশী পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে সাবমেশিনগান, বিদেশী পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার |নয়া দিগন্ত

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ দুজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

1000292315

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প।

গ্রেফতারকৃতরা হলেন— সৌদি প্রবাসী মো: মমিন মোল্লা ও হাসান আলী বিশ্বাস।

1000292311

র‍্যাব জানায়, বুধবার রাত ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আফজাল মোল্লার ছেলে মো: মোমিন মোল্লাকে (৪০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী তৈরি স্টার্লিং সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাবু বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাসকে (৩৬) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে অস্ত্র ও মাদকের উৎস এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও চলমান রয়েছে।

গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক সন্ত্রাসী মামলা রুজু আছে।