শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

উপজেলার ছনবাড়ী হরপাড়া এলাকায় আল-মদিনা মসজিদের সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

Location :

Munshiganj
অজ্ঞাতপরিচয় নারীর লাশ
অজ্ঞাতপরিচয় নারীর লাশ |নয়া দিগন্ত

শ্রীনগর ও লৌহজং সংবাদদাতা
মুন্সীগঞ্জের শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি ফায়ার সার্ভিসের সদস্যরা রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছনবাড়ী হরপাড়া এলাকায় আল-মদিনা মসজিদের সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

গত রাত পৌনে ১১টায় মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, রাত ৯টা ২৫মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইল ফোনে সংবাদ আসে যে, শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় আল-মদিনা মসজিদের সংলগ্ন রেললাইনের পাশে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ পড়ে রয়েছে। সংবাদ পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তার বয়স আনুমানিক ৫৫ বছর হবে।

মৃত্যুর প্রকৃত কারণ পুলিশি ও ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।