জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নড়াইল জেলার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে কৃষিবিদ মুন্সি জাহিদুল ইসলামকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ কর্তৃক ২৪ মে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
আহ্বায়ক কমিটির অন্যরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মো: ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব মো: রফিকুল ইসলাম পিকুল ও লাকি হুসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম ইরফানুল বারী (উজ্জ্বল), সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইজাজুর রহমান বাবু, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান জাহান ও মো: শফিকুল ইসলাম।
এ বিষয়ে এনসিপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: শাহজাহান খান সাজু বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা মোতাবেক দলকে সুসংগঠিত করার জন্য নিরলসভাবে কাজ করব ইনশাআল্লাহ।’
তিনি আরো জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দফতরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।



