সিলেটে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

সৌরভ ধোপাদিঘীর উত্তরপাড়ের রিল্যাক্স ইন নামের একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষে থাকতেন। হোটেলের কর্মচারীরা বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet

সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে এসএমপির কোতোয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

ব্যবসায়ীর নাম মোফাজ্জল হক সৌরভ (৩২)। তিনি নগরীর লামাবাজারের তন্বী কিচেন নামক একটি রেস্টুরেন্টের মালিক। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানার কসবা গ্রামে।

জানা যায়, সৌরভ ধোপাদিঘীর উত্তরপাড়ের রিল্যাক্স ইন নামের একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষে থাকতেন। হোটেলের কর্মচারীরা বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

সোমবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির বলেন, উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা-স্ত্রী ও আত্মীয় স্বজন পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আবেদন করেছেন। কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর করলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্থান্তর করা হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ওই যুবক দরজা বন্ধ করে ভিডিও রেকর্ড করে আত্মহত্যা করেন। পুলিশ দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।