নারায়ণগঞ্জে কারখানায় গলিত লোহায় দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রসুলপুর স্টিল মিল থেকে চার শ্রমিক দগ্ধ হয়ে এসেছে। উজ্জ্বলের শরীরে তিন শতাংশ, মিলনের শরীরে তিন শতাংশ, মিজানর শরীরে তিন শতাংশ ও সুমনের শরীরে দুই শতাংশ দগ্ধ হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |ইন্টারনেট

নারায়ণগঞ্জের রসুলপুর সিএসআরএম স্টিল মিল কারখানায় গলিত লোহা পড়ে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন উজ্জল (৩২), মিলন আহমেদ (৩৫), মিলন মিয়া সুমন (৩৩) ও মোহাম্মদ মিজান (৪০)।

আজ বুধবার বেলা সাড়ে ১২টায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের জাতীয় বার্নে নিয়ে আসা অনিক হাসান জানান, নারায়ণগঞ্জের রসুলপুর সিএসআরএম স্টিল মিল কারখানায় লোহা গালানোর সময় গলিত লোহা শ্রমিকের শরীরে পড়ে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের রসুলপুর স্টিল মিল থেকে চার শ্রমিক দগ্ধ হয়ে এসেছে। উজ্জ্বলের শরীরে তিন শতাংশ, মিলনের শরীরে তিন শতাংশ, মিজানর শরীরে তিন শতাংশ ও সুমনের শরীরে দুই শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।