সিলেটে জামায়াতের সভায় বক্তব্য দেয়ায় চাকরি গেলো ইমামের

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রাজনৈতিক সভায় বক্তব্য দেয়ায় হাফিজ মাসুম আহমদ নামে এক ইমামকে চাকরিচ্যুত করা হয়েছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে জামায়াতের সভায় বক্তব্য দেয়ায় চাকরি গেলো ইমামের
সিলেটে জামায়াতের সভায় বক্তব্য দেয়ায় চাকরি গেলো ইমামের |নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রাজনৈতিক সভায় বক্তব্য দেয়ায় হাফিজ মাসুম আহমদ নামে এক ইমামকে চাকরিচ্যুত করা হয়েছে। গত শনিবার কোনো নোটিশ ছাড়াই এশার নামাজের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেন মসজিদের মুতাওয়াল্লি ফয়জুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে হাফিজ মাসুম আহমদ বলেন, ‘টুকেরবাজারে একটি রাজনৈতিক সভায় বক্তব্য দেয়ায় তাকে অগ্রীম নোটিশ ছাড়া চাকরিচ্যুত করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

২০০৬ সাল থেকে উপজেলার তৈমুর নগর ভাঙ্গারপাড় ক্রাশারমিল জামে মসজিদে ইমাম হিসেবে যোগদান করেন হাফিজ মাসুম আহমদ। এরপর থেকে ইমামতির পাশাপাশি সেখানে রমজানের তারাবিও পড়াতেন তিনি। বরাবরের মতো এবছরও রমজানের তারাবি পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কোনো ধরনের অগ্রীম নোটিশ ছাড়া রমজানের চারদিন আগে তাকে মসজিদ ছাড়তে হয়েছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীনের দাঁড়িপাল্লার নির্বাচনী শেষ জনসভায় বক্তব্য দেন হাফিজ মাসুম আহমদ। খেলাফত মজলিসের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হওয়ায় সেই জনসভায় তিনি ছিলেন বিশেষ অতিথি। এই জনসভার বক্তব্যকে কেন্দ্র করে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানান হাফিজ মাসুম আহমদ।

হাফিজ মাসুম আহমদ জানান, গত ২০বছর থেকে আমি এই মসজিদে ইমামতি করছি। কখনো কারো সাথে আমার সমস্যা হয়নি। কয়দিন আগে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ায় আমাকে মসজিদের ইমামতি থেকে বাদ দেয়া হয়েছে। শনিবার এশার নামাজের পর মসজিদের মুতাওয়াল্লি আমাকে ডেকে বলেন, ‘আপনি আগামীকাল থেকে আর মসজিদে আসবেন না’।

তৈমুর নগর ভাঙ্গারপাড় ক্রাশারমিল জামে মসজিদের মুতাওয়াল্লী ফয়জুর রহমান বলেন, ‘আমরা সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি।’

কোনো নোটিশ ছাড়া তাৎক্ষণিক কেন তাকে বিদায় দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘পঞ্চায়েতের বিষয় এটি আমি একা সিদ্ধান্ত নেইনি।’

রাজনৈতিক সভায় বক্তব্যের জেরে কি ইমামকে চাকরিচ্যুত করা হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এধরনের কোনো কিছু নাই।’